নাচের ফ্লোরে এ কোন মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের ফ্লোর প্রস্তুত। আইটেম গানের শুটিং হবে। তাতে পারফর্ম করবেন শাকিব খান আর মিম। আইটেম গানের শুটিং নিয়ে পুরো এফডিসিতে সবার কৌতূহল। কারণ, কয়েক মাস পর এফডিসিতে শুটিং করবেন শাকিব। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল তিনি অসুস্থ। শারীরিকভাবে ফিট না থাকায় আইটেম গানের শুটিংয়ে থাকতে পারেননি শাকিব। বাধ্য হয়ে নাচের ফ্লোরে একাই নাচতে হলো মিমকে। গতকাল সোমবার রাতে এফডিসিতে গিয়ে তেমনটাই দেখা গেল।

‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গান নিয়ে বহুদিন পর বড় পর্দায় হাজির হচ্ছেন মিম। উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবির আইটেম গানের আংশিক শুটিং হয়েছে গত রোববার ও সোমবার রাজধানীর বিএফডিসিতে। সাধারণত মিমকে যে ধরনের পোশাকে দেখা যায়, এখানে তার পুরোটাই ছিল ব্যতিক্রম। মিম জানালেন, এবারই প্রথম এ ধরনের পোশাকে দেখা যাবে তাঁকে।

‘লাল লিপস্টিক’ গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর করেছেন আর তাতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। সঙ্গে আছেন তৃষা। কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে আছেন রামীম রাজ।

‘আমি নেতা হব’র মাধ্যমে আট বছর পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয় করছেন মিম। অবশ্য এ জুটিকে ‘মামলা হামলা ঝামেলা’ নামে আরও একটি সিনেমায় দেখা যাবে।

রোজার ঈদের পর ঢাকায় শুরু হয় ‘আমি নেতা হব’ ছবির শুটিং। এ ছাড়া দেশের বাইরে হবে গানের দৃশ্যায়ন। সিনেমাতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, সুপ্তি শেখ, কাজী হায়াৎ প্রমুখ।

‘আমি নেতা হব’ ছবির আইটেম গানের দৃশ্য
‘আমি নেতা হব’ ছবির আইটেম গানের দৃশ্য