নাচের শুটিংয়ে আহত সোনাক্ষী, প্রভুদেবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত বলিউডের কোরিওগ্রাফার, অভিনেতা ও নির্দেশক প্রভুদেবা। সম্প্রতি সেই প্রভুদেবাই কিনা নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হলেন! শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে আরও আহত হয়েছেন ‘দাবাং’খ্যাত বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা।অক্ষয় কুমার প্রযোজিত ‘ওহ মাই গড’ ছবির ‘গো গোবিন্দ’ গানের শুটিং চলছিল মুম্বাইয়ের কমলিস্তান স্টুডিওতে। গানটির সঙ্গে নাচছিলেন প্রভুদেবা ও সোনাক্ষী। নাচের দৃশ্য ধারণের একপর্যায়ে অত্যন্ত দ্রুত লয়ে নাচতে গিয়ে ঘাড় মচকে যায় সোনাক্ষীর।এদিকে কবজিতে প্রচণ্ড আঘাত পেয়েছেন প্রভুদেবা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ‘বরাবরই প্রাণ-চাঞ্চল্যে ভরপুর সব গানের সঙ্গে নেচেছেন প্রভুদেবা। ‘গো গোবিন্দ’ গানটিও তার ব্যতিক্রম নয়। গানটিতে প্রভুদেবার সঙ্গে তাল মেলাতে হয়েছে সোনাক্ষীকে। প্রভুর দ্রুতলয়ের নাচের সঙ্গে তাল মেলাতে গিয়ে হঠাত্ ঘাড় মচকে যায় তাঁর।ঘটনার এখানেই শেষ নয়। নাচের দৃশ্যটির প্রায় শেষদিকে গিয়ে কবজিতে আঘাত পান প্রভুদেবা। আঘাত বেশ গুরুতর। অবশ্য এর পরও আহত অবস্থায়ই গানটির শুটিং শেষ করেছেন সোনাক্ষী ও প্রভুদেবা।’