নাচের স্কুল খুলতে চান মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের এক সময়ের পর্দা কঁাপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার নাচের স্কুল খুলতে যাচ্ছেন। এটি তঁার দীর্ঘদিনের ইচ্ছা। আর এ ইচ্ছারই বহিঃপ্রকাশ হিসেবে নাচের স্কুল খোলার সদ্ধিান্ত নিয়েছেন তিনি। নাচের স্কুলটির শাখা বিশ্বের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে বলে জানা গেছে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাত্কারে নাচের স্কুল স্থাপন প্রসঙ্গে মাধুরী বলেন, `স্কুল স্থাপনের বিষয়টি বর্তমানে আমার মাথায় আছে। তাড়াহুড়ো করে আমি এটি শুরু করতে চাচ্ছি না। নাচের স্কুলটি শুধু একটি বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হবে না। স্কুলগুলোয় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নাচে প্রশিক্ষিত করা হবে।'- টাইমস অব ইন্ডিয়া