নাচের স্কুল খুলতে চান মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করে পুরোদস্তুর সংসারী হতে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাঝে কটা বছর গেল। রুপালি পর্দা থেকে বহুদূরে তিনি। সম্প্রতি নাচের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী তাঁর একটা ইচ্ছার কথা জানালেন। বহু দিন ধরে ইচ্ছাটা নিজের মধ্যেই লালন করছিলেন। বিশ্বজুড়ে নাচের স্কুল খুলতে চান। যেখানে সব ধরনের নাচের তালিম দেওয়া হবে। ‘এ ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা করিনি। তবে এ রকম কিছু একটা করতে চাই। ঈশ্বর চান তো হবে। পরিকল্পনাটা এখনো আমার মাথার মধ্যেই সীমাবদ্ধ,’ বললেন মাধুরী দীক্ষিত। ওয়েবসাইট।