নাজমুস সাকিবের প্রথম একক প্রদর্শনী 'লুকিং ফর হেভেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুস সাকিবের চিত্রকর্ম
নাজমুস সাকিবের চিত্রকর্ম

রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে শুরু হয়েছে শিল্পী নাজমুস সাকিবের একক চিত্র প্রদর্শনী। ‘লুকিং ফর হেভেন’ শিরোনামে ৫ আগস্ট শুরু হয়েছে এই প্রদর্শনী। সরকারি ছুটির দিন ছাড়া ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

শিল্পী নাজমুস সাকিব মানুষের জীবন তুলে ধরেছেন তার কাজের মধ্য দিয়ে। তবে এই শিল্পীর বিশিষ্টতা হচ্ছে তিনি মনের ভাব তুলে ধরেন কলম আর কালি দিয়ে।

নাজমুস সাকিবের চিত্রকর্ম
নাজমুস সাকিবের চিত্রকর্ম

এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্থাপনার চিত্র, আলোকচিত্র, ভাস্কর্যসহ নানা ধরনের শিল্পকর্ম। তিনি কলম আর কালিতে তুলে ধরেছেন মানুষের আশা, জীবন, আবেগ, উদ্ভাবন, বেঁচে থাকা। তিনি জীবন দেখেন বৃদ্ধার চোখে। দেখেন প্রকৃতি এবং মানুষ কীভাবে এক হয়ে যায়, আবার কীভাবে বিপরীতমুখী অবস্থান নেয়।