নাজিরের ক্যানভাসে বাঘ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী নাজির হোসেনের একটি চিত্রকর্ম।
শিল্পী নাজির হোসেনের একটি চিত্রকর্ম।

চিড়িয়াখানায় কিংবা ছবিতে ডোরাকাটা বাঘ এবং বাঘের দাপট হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু বাংলার ঐতিহ্য ডোরাকাটা এ বাঘকে দেখেছেন কৃষকের নেতৃত্বে হালচাষ করতে? কিংবা মাথায় জাতীয় পতাকা বেঁধে বাঘের পিঠে রাখাল বালককে বাঁশি বাজাতে দেখেছেন? 

প্রদর্শনীর উদ্বোধনী দিনে শিল্পী এবং অতিথিরা
প্রদর্শনীর উদ্বোধনী দিনে শিল্পী এবং অতিথিরা

যদি না দেখে থাকেন, তাহলে সেগুনবাগিচার জাতীয় চিত্রশালার ঢুঁ মারতে পারবেন। সেখানে ক্যানভাসে বাঘের এমন বিচিত্র কর্মযজ্ঞ আনন্দ দেবে। ক্যানভাসের বাঘের এমন বিচিত্র উপস্থিতির কারিগর শিল্পী নাজির হোসেন। যিনি ইতিমধ্যে টাইগার নাজির হিসেবেও শিল্পীমহলে পরিচিতি পেয়েছেন।

বাঘ দিয়ে হাল চাষ করছেন কিষান-কিষানি.
বাঘ দিয়ে হাল চাষ করছেন কিষান-কিষানি.

শিল্পী নাজিরকে যাঁরা চেনে, তাদের সবার কাছেই নাজিরের একটা চেনা বেশভূষা। মাথায় লাল-সবুজ পতাকা, গায়ে টিশার্ট কিংবা বাঘ ছাপা টি-শার্ট। নিত্যদিন।

যুদ্ধ চলছে। কিন্তু বাঘের পিঠে রাখাল বালক।
যুদ্ধ চলছে। কিন্তু বাঘের পিঠে রাখাল বালক।

জাতীয় চিত্রশালায় চলমান নাজির হোসেনর ২৭তম একক প্রদর্শনীর শিরোনাম ‘বাঘ যাত্রা’। ঐশ্বর্যময় বাংলার প্রতীক হিসেবে রয়েল বেঙ্গল টাইগারকে নানাভাবে ৫০টি ক্যানভাসে এনেছেন নাজির।
কেন শুধু বাঘ নিয়ে প্রদর্শনী? প্রশ্নটা মনে আসতেই পারে। ‘বিশ্ব বাঘ দিবস ছিল’ গত শুক্রবার। এ দিনটিকে উপলক্ষ করে ইউএসএইড সপ্তাহব্যাপী ‘বাঘ যাত্রা’ প্রদর্শনী।
বনবনানী ঘেরা এই বাংলায় বাঘের অবাধ বিচরণের অধিকার হরণ করেছে মানুষ। অভয়ারণ্য থেকে বাঘ উঠে এসেছে লোকালয়ে। নাজিরের ছবিতে প্রিয় এই প্রাণীটির প্রতি মমতা দেখা যায়। ঘুরেফিরে বারবার এসে সামনে দাঁড়ায় বাঘ। তাঁর কাজে পটচিত্রের পরিশীলিত রূপ হয়তো পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় গল্প। ফলে ছবির গল্পের সঙ্গে দর্শকদের বোঝাপড়া হয়ে যায় সহজেই।

নাজিরের ক্যানভাসে কাস্তে হাতে বাঘ ব্যস্ত কৃষক কৃষানীর সঙ্গে।
নাজিরের ক্যানভাসে কাস্তে হাতে বাঘ ব্যস্ত কৃষক কৃষানীর সঙ্গে।

এ প্রসঙ্গে শিল্পী নাজির বলেন, ‘আমার ধ্যানজ্ঞান সবই এখন এই বাঘকে ঘিরে। বাঘ রক্ষা করতে আমার কাজ অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘বাঘ আমার কাছে বীরের প্রতীক, বিজয়ের প্রতীক।’
নাজির হোসেনের পুরোনো কাজের ধারাবাহিকতা এখানে লক্ষণীয়। যেখানে লোককলার সরলতাই প্রধান। প্রতিটি ক্যানভাসেই তিনি হাজির করেছেন বাঘ। দৃষ্টি বিস্মিত ও হতবাক করা বাঘের উপস্থিতিকে ক্যানভাসে যেন অনিবার্য মনে করেন শিল্পী।

কৃষকের হাতে একতারা, বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বাঘ।
কৃষকের হাতে একতারা, বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বাঘ।

উজ্জ্বল গাঢ় রঙের জমিনের সঙ্গে মানানসই রঙে রেখা ও বিন্দুর সমন্বয়ে গড়ে উঠেছে তাঁর ছবি। একটি ছবিতে দেখা যায়, বাঘ দিয়ে হাল চাষ করছেন কিষান-কিষানি। কিষানের হাতে লাঙল কিষানির কাখে কলসি। আবার দুই বাঘের লেজে পাখি যুক্ত হয়েছে উড়ন্তভাবে। পাশের ছবিতে কৃষকের হাতে একতারা। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে বাঘ। অন্য একটি ছবিতে বাঘের পিঠে রাখাল বালক। কিন্তু এ ক্যানভাসেই আছে যুদ্ধচিত্র। হাতি, যুদ্ধবিমান, হিংস্রমুখো সিংহাসনে যুদ্ধবাজও। অর্থাৎ বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি হয়েছে ছবির বিষয়।

শিল্পী নাজির হোসেনের একটি চিত্রকর্ম।
শিল্পী নাজির হোসেনের একটি চিত্রকর্ম।

আরেকটি ক্যানভাসে বিশাল ট্রেন নদীর ওপর সেতু পার হচ্ছে। ট্রেনের গায়ে লাল–সবুজ রং। আছে পতাকাও। নিচে জেলের পাশে সহকারী হিসেবে মাছ ধরায় ব্যস্ত বাঘ। আরেকটি ছবিতে নাজিরের ক্যানভাসে কাস্তে হাতে বাঘ ব্যস্ত কিষান–কিষানির সঙ্গে।
ইউএসএইডের ‘ওয়াইল্ড টিম’–এর সহযোগিতায় এই প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।