নাটক থেকে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল আরমানের বউ চোর নাটকটি টিভিতে দেখানো হয়েছিল ২০০৩ সালে। নিজের লেখা ও পরিচালনায় এই নাটকে সোহেল অভিনয়ও করেছিলেন। সঙ্গে ছিলেন তারিন। এবার এই নাটক নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন সোহেল। জানালেন, ঈদের পরই এই নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে ছবির অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি।বউ চোর নাটকটিকে চলচ্চিত্রে রূপান্তর প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘নাটকটি ওই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ওই জনপ্রিয়তার কথা ভেবেই আমরা একে চলচ্চিত্রে রূপান্তর করতে চাইছি।’সোহেল আরমান এখন এই তো প্রেম ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরই মধ্যে বাজারে এসেছে ছবিটির গানের অ্যালবাম। এই অ্যালবামের ‘আমি তোমার মনের ভেতর’ গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।