নাটক নিয়ে পিএইচডি করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক এফ এন এফ। এটি রচনা ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?বাসাতেই আছি। ললিতা ধারাবাহিকের শুটিং ছিল। কিন্তু শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের (রোববার) কাজ স্থগিত করা হয়েছে। একুশে টিভির ললিতা ধারাবাহিকে ললিতার খবর কী?অনেক ঘাত-প্রতিঘাতের পর ললিতা আবার শহরে এসেছে। শাহরুখের সঙ্গে দেখা হয়। তাকে সঙ্গে নিয়ে বস্তিতে গিয়ে মা-বাবাকে খুঁজছে। সেখানে এখন ললিতার পরিচিত আর কেউ নেই। শেষ পর্যন্ত শাহরুখের বাসাতেই আসতে বাধ্য হয় ললিতা। তার স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হওয়া। শাহরুখ তাকে এফডিসিতে নিয়ে আসে। চলচ্চিত্রের লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখানে ললিতার জীবনের আরেক পর্বের শুরু। এফ এন এফ ধারাবাহিকে ঢাকায় ফিরে এসে নাকি আবার সবার দেখা হয়েছে?হ্যাঁ। সিলেটে আমাদের সঙ্গে যারা ঘুরেছিল, তাদের মধ্যে কয়েকজন ঢাকায় এসেছে। তারা কেউই বিয়ে করেনি। তারা যে বাসাটি ভাড়া নিয়েছে, কাকতালীয়ভাবে সেটি আমাদের উল্টো দিকে। তাই আবার সবার দেখা হলো।নাটকে আপনি নানা খুঁত ধরছেন। কেন?এগুলো আসলে অসংগতি। ফুটওভারব্রিজ থাকতেও চলন্ত গাড়ির সামনে দিয়ে মানুষ দৌড়ে রাস্তা পার হচ্ছে, মিটার থাকার পরও গাড়িতে ড্রাইভার অতিরিক্ত টাকা দাবি করছে, নির্ধারিত স্থানের পরিবর্তে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আমি এসবের প্রতিবাদ করি। আসলে আমার চরিত্রটির মধ্য দিয়ে জনসচেতনতা তৈরিরও চেষ্টা করা হচ্ছে।এটিএন বাংলার প্রজাপতি মন ধারাবাহিকে আপনি ঢাকায় চলে এসেছেন।বিয়ের আসর থেকে নাদিয়ার সঙ্গে ঢাকায় চলে এসেছি। ওদের বাসায় উঠেছি। ওর বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঝামেলা হবে ভেবে তিনি আমাকে এই বাসায় থাকার অনুমতি দেননি। পরে সাব্বির আমার থাকার ব্যবস্থা করে। কিন্তু সেখানেও নানা ঝামেলা। এবার আপনার নিজের পড়াশোনার খবর বলুন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হয়েছি। নাটকের ওপর কাজ করছি। আশা করছি, আগামী বছর শেষ করতে পারব।বিনোদন প্রতিবেদক