নাটক নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক নিয়ে সম্প্রতি কাজী মাহমুদুর রহমানের একটি বই বেরিয়েছে। প্রকাশনা সংস্থা ধ্রুবপদ থেকে বের হওয়া তিনভুবনের নাটক নামের বইটিতে রয়েছে দুটি মঞ্চনাটক, দুটি বেতার-নাটক ও দুটি টেলিভিশন-নাটক। অনেকেরই নিশ্চয়ই মনে পড়ে যাবে, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্য বেশ কিছু ভালো নাটক লিখেছিলেন কাজী মাহমুদুর রহমান। একই সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।মঞ্চনাটক ইচ্ছেয় পচনশীল সমাজে নিমজ্জমান এক যুবকের মানবিক হওয়ার কথা বলা হয়েছে। বেতার-নাটক চিঠি ও টেলিভিশন-নাটক দোয়েল ও কাকের গল্প মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সমাজ-রাজনৈতিক বাস্তবতা নিয়ে লেখা হয়েছে। চিঠি নাটকটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কর্নেলকে কেউ চিঠি লেখে নার ছায়া অবলম্বনে রচিত। শেকড়-এর কাহিনি গড়ে উঠেছে খুন, মুক্তিযোদ্ধা, পেনশন, পুত্রশোক ইত্যাদি নিয়ে। বইটির দাম ২৭০ টাকা।এ ছাড়াও সিঁড়ি প্রকাশন থেকে তাঁর লেখা সাত টুকরো ভ্রমণ গল্প নামে আরেকটি বই বেরিয়েছে। এতে আছে সাতটি ভ্রমণ কাহিনী। বইটির দাম একশো টাকা।