প্রথম পর্বের মহড়াতেই ঝামেলা বেধে গেল। শিল্পী নামের মেয়েটি বলল, প্রথম পর্বের শেষ অংশ সে করতে পারবে না। কারণ সে পানিতে নামবে না। প্রথম পর্বটির শেষ দৃশ্যে ডাক্তারকে বাঁচানোর জন্য মেয়েটির পানিতে ঝাঁপ দেওয়ার কথা। শুরুতেই যন্ত্রণা। আনা হলো লুৎফুন্নাহার লতাকে। তিনি পানিতে ঝাঁপ দিতে রাজি হলেন। শিল্পীকে দেওয়া হলো অন্য একটি চরিত্র। সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। গল্পের যে কাঠামো আমার মাথায় ছিল, তাতে বড় রকমের হেরফের করতে হলো। পুতুল ছিল সোবহান সাহেবের ছোট মেয়ে, সে হয়ে গেল এমদাদের নাতনি। আরও কিছু ছোটখাটো যন্ত্রণা পার করে প্রথম পর্বের রেকর্ডিং শেষ হলো। যথারীতি প্রচারিত হলো। দ্বিতীয় পর্ব প্রচারিত হলো না। শুরু হলো বন্যা। চরম দুঃসময়ে কি আর হাসি-তামাশা দেখতে ইচ্ছে করে? বহুব্রীহি বাক্সবন্দী হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম—বহুব্রীহির কপালে অনেক দুঃখ আছে। (বহুব্রীহি প্রসঙ্গ/এলেবেলে দ্বিতীয় পর্ব)মানুষের হূদয়ের অন্ধকার অলিগলি নিয়ে তো সব লেখকই কাজ করেন। আমি না করলে কোনো ক্ষতি হবে না। তাই আমার বহুব্রীহির ডাক্তার বোকা, কিন্তু সে দরিদ্র মায়ের অনুরোধে নিজের বিয়ের কথা ভুলে গিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে থাকে। (বহুব্রীহি প্রসঙ্গ/এলেবেলে দ্বিতীয় পর্ব)বহুব্রীহিতে যা করতে চেয়েছিলাম, তার সবটাই কি জলে গেছে? মনে হয় না। আমার দুঃসময়ে অনেকেই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কঠিন আক্রমণের জবাব তাঁরাই দিয়েছেন—আমাকে কোনো জবাব দিতে হয়নি। যে মমতা ও ভালোবাসা তাঁরা আমাকে দেখিয়েছেন, আমি দীর্ঘদিন তা মনে রাখব।একটা বিরাট দর্শকশ্রেণীর ভালোবাসাও আমি পেয়েছি। আমার সমস্ত অক্ষমতা তাঁরা দেখেছেন ক্ষমার চোখে এবং কিছুটা প্রশ্রয়েরও চোখে।এই ভালোবাসার মূল্য দেওয়ার সাধ্য আমার নেই। যদি থাকত, বড় ভালো হতো। (বহুব্রীহি প্রসঙ্গ/এলেবেলে দ্বিতীয় পর্ব)শেষ পর্যন্ত চরিত্র ঠিক হলো।অভিনেতা-অভিনেত্রীদের নাম শুনে সবাই বলল—ডুবেছে, এইবার হুমায়ূন আহমেদ ডুবেছে। বিশ বাঁও পানির নিচে পড়ে যাবে। কারণ হচ্ছে, মীর্জা চরিত্র করছেন আসাদুজ্জামান নূর। যিনি সব সময় হালকা আমোদি ধরনের চরিত্র করেন। মীর্জা চরিত্রের কাঠিন্য আনা তাঁর কর্ম নয়। (অয়োময়/এলেবেলে দ্বিতীয় পর্ব)নৌকা ভাসানোর ব্যবস্থা হলো। ছয়টি পাণ্ডুলিপি প্রস্তুত হলো এবং পাঠ করা হলো। একেক দিন এককজনের বাসায়। যে বাড়িতে পাঠ করা হবে, সেই বাড়ির দায়িত্ব হচ্ছে চমৎকার ডিনারের ব্যবস্থা করা। আমি পাণ্ডুলিপি নিয়ে বিভিন্ন বাড়িতে খেয়ে বেড়াতে লাগলাম। সে বড় সুখের সময়। (অয়োময়/এলেবেলে দ্বিতীয় পর্ব)অয়োময়ের অল্প কিছু ব্যাপার দর্শক খুব আগ্রহ নিয়ে গ্রহণ করেছেন—হানিফের কাশি তার একটি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ডাকা হয় কাশার জন্য। শিল্পীরা অনুষ্ঠানে গান গেয়ে শোনান, নাচেন, কবিতা আবৃত্তি করেন—হানিফ সাহেব কাশেন। সেদিন শুনলাম এক ক্যাসেট কোম্পানি হানিফ সাহেবের কাশির একটা ক্যাসেট বের করতে চান। এই বিচিত্র দেশে সবই সম্ভব। (অয়োময়/এলেবেলে দ্বিতীয় পর্ব)অয়োময় নিয়ে চমৎকার সব স্মৃতি আছে। কয়েকটা বলি—মীর্জা সাহেব খবর পেলেন তাঁর সন্তান হবে। মনের আনন্দে তিনি সব পাখি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্যামেরা তাঁর মুখের ওপর ধরা। তাঁর মুখ আনন্দে উজ্জ্বল। তিনি পাখির খাঁচায় হাত ঢুকাচ্ছেন আর পাখিরা তাঁকে প্রাণপণ শক্তিতে ঠোকরাচ্ছে। হাত রক্তাক্ত। মীর্জা সাহেব ব্যথায় চিৎকার করতে পারছেন না—আবার পাখি জোগাড় করা সমস্যা। ছবি নেওয়া শেষ হলো। তিনি রক্তাক্ত হাত চেপে ধরে চেঁচাতে লাগলেন—বাবা রে মা রে গেলাম রে। (অয়োময়/এলেবেলে দ্বিতীয় পর্ব)নাটকের চতুর্থ পর্ব প্রচারের পর আমার স্ত্রী একটি অসম্ভব রূপবান ছেলের জন্ম দিলেন। ছেলেটি দুই দিন বেঁচে রইল—তৃতীয় দিনের দিন মারা গেল। শোক ও দুঃখে পাথর হয়ে যাওয়া স্ত্রীকে নিয়ে ঘরে ফিরেছি। বাচ্চারা চিৎকার করে কাঁদছে। আমার মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর আমি কী করছি—মাথা নিচু করে লিখে যাচ্ছি অয়োময়-এর নবম, দশম পর্ব। আমি দুই দিন পর আমেরিকা চলে যাব। আমাকে পাণ্ডুলিপি দিয়ে যেতে হবে। নাটক যেন বন্ধ না হয়—show must go on. (অয়োময়/এলেবেলে দ্বিতীয় পর্ব)হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি বহুব্রীহি অয়োময় কোথাও কেউ নেই নক্ষত্রের রাত আজ রবিবার সবুজ ছায়া জোছনা ও জননীর গল্প (অসমাপ্ত)উল্লেখযোগ্য নাটক প্রথম প্রহর অসময় অযাত্রা বিবাহ এস নিপবনে নিমফুল প্রিয় পদরেখা জননী একা একদিন হঠাৎ যমুনার জল দেখতে কালো বনবাতাসী লীলাবতী খাদক তারা তিনজন ঝামেলায় আছে লেখকের মৃত্যু এসো গুণীন সবাই গেছে বনে উড়ে যায় বকপক্ষী আজ দুপুরে তোমার নিমন্ত্রণ নীতুর ঘরে ফেরা বাদলা দিনের গান আজ জরির বিয়ে তিন প্রহর রূপালী রাত্রি কালা কইতর আবারো তিনজন সেদিন চৈত্র মাস চন্দ্র কারিগর পিচাশ মকবুল মিরার দিনরাত্রি অতঃপর শুভবিবাহ বাদল দিনের প্রথম কদম ফুল চন্দ্রগ্রহণ সৌরভ ভূত বিলাস (প্রা. লি.)