নাটক ‘মহাত্মা’র উদ্বোধনী প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৬ সালের ১০ অক্টোবর দাঙ্গা বেধেছিলনোয়াখালীতে । বিছিন্ন করে দেওয়া হয়েছিল সব যোগাযোগ। সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করা হয়েছিল। পেট্রল ছড়িয়ে আগুন লাগানো হয়েছিল গ্রামের পর গ্রামে। লুটতরাজ, নরহত্যা, নারীহরণ-নির্যাতনের ঘটনা ঘটেছিল ব্যাপক । দাঙ্গার এই সংবাদ পেয়ে মহাত্মা গান্ধী অসুস্থ শরীরেই রওনা হয়েছিলেন নোয়াখালীর উদ্দেশে। ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশকে রূপকের মাধ্যমে নাট্যরূপ দেওয়া হয়েছে মহাত্মা নাটকে। প্রযোজনা করেছে ইউনিভার্সেল থিয়েটার। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মাজহারুল হক।