নাটককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বড় পর্দার তারকাদের বিশেষ অনুষ্ঠানে দেখা যায় ছোট পর্দায়। ঠিক এভাবেই মডেল ও চলচ্চিত্রের নতুন মুখ নিরবকে ঈদের একাধিক বিশেষ নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সঙ্গে সারিকাকেও অভিনয় করতে বলা হয়। বিজ্ঞাপনচিত্রের সফল এই জুটিকে নিয়ে কাজ করার জন্য প্রায় সাতজন নাট্য নির্মাতা আগ্রহ দেখিয়ে তাঁদের গল্প পর্যন্ত শুনিয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র বলে কথা। ছোট পর্দায় এলেই বড় পর্দার দর্শকেরা আর সিনেমা হলে গিয়ে তাঁদের অভিনীত ছবি দেখতে চায় না। এ কারণেই নিরবের চলচ্চিত্র নির্মাতারা তাঁকে নাটকে অভিনয় করতে নিষেধ করেন। ফলে নিরবকে ‘না’ বলতে হয়েছে। তিনি বলেন, ‘নাটকের গল্পগুলো ভালো ছিল। কিন্তু বড় পর্দায় কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত নাটকে অভিনয় করব না বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছি।’চক্ষুচিকি ৎ সার সেবা দিতে মেহরীনের উদ্যোগ