নাটকটির জন্য পাঁচ লাখ টাকা খরচ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নতুন নাটক মঞ্চে আনছে প্রাঙ্গণেমোর। নাম আওরঙ্গজেব। সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। নাটকটি লিখেছেন মোহিত চট্টোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে তিনি অভিনয় করেছেন আওরঙ্গজেব চরিত্রে। কথা হলো তাঁর সঙ্গে। ‘আওরঙ্গজেব’ মঞ্চে আনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?মোগল সাম্রাজ্যে যে কজন সম্রাট ছিলেন, আওরঙ্গজেব ছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত। তিনি ছিলেন ধর্মপ্রাণ। বাবা নিষেধ করার পরও তিনি রাষ্ট্র পরিচালনায় ধর্মের অপব্যবহার করেছেন এবং জীবনের শেষ দিকে এসে তার জন্য অনুশোচনা করেছেন। তিনি ছিলেন নিষ্ঠুর। সাধারণ জীবন যাপন করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। সংগীতচর্চা বন্ধ করে দেন। এমন বহুমাত্রিক চরিত্র সাধারণত দেখা যায় না। আওরঙ্গজেবকে নিয়ে মঞ্চে তেমন নাটক হয়নি। তাই আমরা তাঁকে নিয়ে মঞ্চের জন্য নাটক তৈরি করেছি।নাটকটির গল্পের সঙ্গে একটা সময় জড়িয়ে আছে...ঠিকই বলেছেন। আমরাও এই ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখেছি। অনেক দিন ধরে গবেষণা হয়েছে। আয়োজনটাও ব্যাপক। ওই সময়ের পোশাক, মোগল আমলের একটা আবহ—সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। এরই মধ্যে নাটকটির জন্য পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আমাদের অন্যান্য নাটকের খরচ কিন্তু একেবারেই কম।শুরুতে আপনারা বলেছিলেন, প্রাঙ্গণেমোর রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা বেশি করবে। আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা অব্যাহত রেখেছি। বছরে রবীন্দ্রসাহিত্য থেকে অন্তত একটি নাটক মঞ্চে আনছি। পাশাপাশি অন্য কাজও করছি। সেই বিবেচনা থেকেই আওরঙ্গজেব মঞ্চে আনা।‘আওরঙ্গজেব’ নাটকটি নিয়ে আর কোনো পরিকল্পনা আছে?আমরা এ পর্যন্ত ছয়টি নাটক মঞ্চে এনেছি। আওরঙ্গজেব আমাদের সপ্তম প্রযোজনা। এই নাটকটির নিয়মিত প্রদর্শনী করব। আগামী মাসে ভারতের দিল্লিতে একটি উৎসবে এই নাটকটি আমরা নিয়ে যাব।