নাটকে অভিনয় করছেন শশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জি বাংলা চ্যানেলের রিয়ালিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫-এর দ্বিতীয় রানারআপ বাংলাদেশের মেয়ে শশী এবার টিভি নাটকে অভিনয় করছেন। নাটকের নাম গোল্লা। পরিচালনা করছেন সুস্ময় সুমন। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে শুরু হলো এই বড় ধারাবাহিকটির কাজ। শশী জানালেন, ১৬ জুন থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। এটি হবে ১০৪ পর্বের।এই নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে শশী জানালেন, গ্রামের একটা মেয়ে মফস্বল শহরে এসে নানা ঘটনার মধ্য দিয়ে সবার মন জয় করে। এই মেয়েটির চরিত্রেই অভিনয় করছেন তিনি।বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ২০০৪ সালে ‘খ’ বিভাগে প্রথম হয়েছিলেন শশী। বললেন, ‘এরপর বিটিভিতে কয়েকটি জনসচেতনতামূলক নাটিকায় অংশ নিয়েছি। তবে ধারাবাহিক নাটকে এবারই প্রথম অভিনয় করছি।’মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫-এ দ্বিতীয় রানারআপ হওয়ার পর নাটকে অভিনয়ের কয়েকটি প্রস্তাব পেয়েছেন শশী। কিন্তু পড়াশোনার চাপের কারণে একাধিক বড় ধারাবাহিকে কাজ করা সম্ভব হচ্ছে না তাঁর।