নাটকে অভিনয় করবেন হাসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় এবার সেরা হয়েছেন হাসিন। মডেল হলেও বিজ্ঞাপন নয়, শুরুতেই তিনি অভিনয় করছেন নাটকে। নাম আমাদের ছোট নদী। আর নাটকে তিনি অভিনয় করবেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার অন্যতম বিচারক নোবেলের বিপরীতে।হাসিন বলেন, ‘টপ মডেল হওয়ার পর ভেবেছি আপাতত আমার আর কোনো স্বপ্ন নেই। সব স্বপ্ন পুরণ হয়েছে। কিন্তু এরই মধ্যে চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক প্রস্তাবে আমি মুগ্ধ হয়েছি। আমার প্রিয় মডেল নোবেল স্যারের সঙ্গে অভিনয় করব! বিশ্বাসই হচ্ছে না! আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’নাটকটি লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করবেন তাহের শিপন। চ্যানেল আই সূত্রে জানা গেছে, এ মাসের তৃতীয় সপ্তাহে নাটকটির শুটিং হবে।