নাটকে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পরিবারের সবার সঙ্গে প্রবাসে ছিল সুজানা। একসময় তার বাংলা শেখার খুব ইচ্ছা হয়। দেশে এসে ওঠে বাবার এক পরিচিতজনের বাসায়। এ বাসার ছেলে শুভর উদ্দেশ্য, ইংরেজি শিখে সে একদিন বিদেশ যাবে। সে সুজানার কাছ থেকে নানাভাবে ইংরেজি শেখার চেষ্টা করে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি থাকো সিন্ধু পারে নাটক। এখানে সুজানার চরিত্রে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটকটি। এটি লিখেছেন আনিসুলহক ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি।এটি মেহজাবিনের প্রথম নাটক। তিনি বললেন, ‘আমার প্রথম নাটক একটি বিশেষ দিনে প্রচারিত হচ্ছে, তাই আরও ভালো লাগছে।’নাটকের সহশিল্পীকে ইংরেজি শেখানোর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘নাটকে আমার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। শুটিংয়ের সময় অনেক মজা হতো। চিত্রনাট্য অনুযায়ী তিনি অনেক ভুল ইংরেজি বলতেন। আর তা শুনে সবাই খুব মজা পেতাম।’নাটকটি আজ প্রচারিত হবে চ্যানেল আইতে।