নাটকে আমার খুব খিটখিটে মেজাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ফিরে ফিরে আসি’। নাটকটি লিখেছেন মশিউল আলম, পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এখানে অভিনয় করেছেন স্বাগতা। কথা হলো তাঁর সঙ্গে।ফিরে ফিরে আসি নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি খুব খিটখিটে মেজাজের। ছোটবেলার এক বন্ধুকে ভালোবাসি। চরিত্রটির নাম তন্ময়। কিন্তু সে আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। এর ফলে তার ওপর প্রচণ্ড রাগ হয়। সুযোগ পেলেই তাকে কিলঘুষি দিয়ে বসি। তাকে দেখানোর জন্য আমিও অন্যের সঙ্গে প্রেমের অভিনয় করি। তন্ময় চরিত্রটি করছেন কল্যাণ। নাটকের সেটে সব সময় ও কিলঘুষির আতঙ্কে থাকে—কখন ধুপধাপ মেরে বসি। গত রোজার সময় কাজ করেছিলাম। আগামী দু-এক দিনের মধ্যে আবার কাজ শুরু হবে।আজ তো বাংলাভিশনে বাবার হোটেল ধারাবাহিকটি প্রচারিত হবে।এখানে আমি একজন গৃহশিক্ষিকা। গৃহকর্তার শ্যালক ডা. এজাজ। তিনি আমাকে ভালোবাসেন। আমাকে বিয়ে করতে চান। আমি তাঁর ভালোবাসা পরিমাপ করার জন্য সাতটা পরীক্ষা নিচ্ছি। পরীক্ষাগুলো খুব মজার। শনিবারের শুটিংয়ে তিনি মরিচের চা খেয়েছেন।নুরুল আলম আতিক ও মাতিয়া বানুর একটা কিনলে একটা ফ্রি ধারাবাহিকে কেমন বেড়ানো হলো?দারুণ! শুরুতে চিত্রনাট্যে আমার জন্য আলাদা কোনো চরিত্র ছিল না। আমার কাজ ছিল শুধু ঘুরে বেড়ানো। এখন আমি স্বাস্থ্যকর্মী। মজার ব্যাপার হলো, নাটকে আমাকে এত ঘুরতে হয়েছে যে, আমার চরিত্রটির মধ্য দিয়ে কক্সবাজার আর কাপ্তাইয়ের পুরো সৌন্দর্য দর্শকেরা উপভোগ করছে।আপনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নতুন ছবির খবর কী?আমার প্রথম ছবি ছিল মান্নার সঙ্গে। নাম শত্রু শত্রু খেলা। এরপর কাজ করেছি রাজ্জাকের পরিচালনায় কোটি টাকার ফকির ছবিতে। ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে কাজী হায়াত্ পরিচালিত অশান্ত মন।