নাটকে আমি কুংফু শিখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সুবর্ণ স্বপ্ন’, ‘দায়বন্ধন’ ও ‘বাতাসের ঘর’। এ ছাড়া শনিবার প্রচারিত হচ্ছে ‘প্রজাপতি মন’। এ চারটি ধারাবাহিকেই অভিনয় করছেন নাদিয়া। কথা হলো তাঁর সঙ্গে।দায়বন্ধন নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস অবলম্বনে। গোড়ার দিকের অনেক পর্বের চিত্রনাট্য তিনি নিজেই লিখেছিলেন। তিনি আমার পছন্দের একজন লেখক। এ কারণেই নাটকটিতে কাজ করতে রাজি হয়েছি। তিন বন্ধু—আমি, তনিমা আর ঈশিতা। তিনজনের মধ্যে আমি একটু আত্মকেন্দ্রিক। সবকিছুই বুঝি, জানি কিন্তু প্রকাশ করি না। যাকে ভালোবাসি, তাকে কখনো জানাতে পারি না। কারণ, একটাই স্বপ্ন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে।সুবর্ণ স্বপ্ন নাটকের জন্য নাকি কুংফু শিখেছেন?ওটা ওই নাটকেই শিখেছি। নাটকের গল্পে কুংফু শেখার স্কুলে ভর্তি হই। কিন্তু এমন একটা ভাব তৈরি হয়, যেন একদিনেই সব শিখে ফেলেছি। সেদিন আমাদের বাসায় ডাকাত আসে। এরপর কুংফুর বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতে শুরু করি। আর তা দেখে ইউনিটে সে কী হাসি। তবে এখানে আমার চুলের নকশা একেবারেই আলাদা। সব নাটকে দর্শক আমাকে একইভাবে দেখে। এখানে একটু অন্য রকম মনে হবে। আর আমার চরিত্রটিও বেশ আহ্লাদি মেয়ের। বাস্তবের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই। আবেগটাই মুখ্য।প্রজাপতি মন নাটকে কোনো ঘটনার কথা মনে পড়ে?এটি ফেরদৌস হাসানের লেখা। শুটিংয়ের সময় চলচ্চিত্রের মতো কিছু ঘটনা ছিল। একটা ট্রেন আসছে। আমি বিপরীত দিক থেকে হেঁটে যাচ্ছি। তখন খুব ভয় হচ্ছিল। ঠিক সময় যদি মীর সাব্বির এসে আমাকে সরিয়ে না নেন, তাহলে কী হবে! দেখলাম, একেবারে ঠিক সময়ই সাব্বির আমাকে রেললাইন থেকে দ্রুত সরিয়ে নেন। এ ছাড়া অনেক উঁচু একটি গাছে উঠতে হয়েছিল। ওপর থেকে লাফ দিয়েছি। ভাগ্য ভালো, তেমন কোনো ব্যথা পাইনি।দেশের বাইরে নাকি গিয়েছিলেন?হ্যাঁ, মালয়েশিয়াতে। কুয়ালালামপুরে ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওখানে আমি আর লিখন নাচ করেছি, আর গান করেছেন কিরণ চন্দ্র রায়। অনুষ্ঠানের শেষ দিন শিমুল আমাদের সঙ্গে যোগ দেন। এরপর আমরা দুজন অনেক ঘুরেছি। বিনোদন প্রতিবেদক