ধারাবাহিকের নাম শূন্য সমীকরণ। প্রচারিত হচ্ছে এনটিভিতে। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটিতে অভিনয় করছেন তানিয়া হোসাইন। টিভি ও মঞ্চের কাজ এবং দাম্পত্যজীবন নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। অভিনয় নিয়ে খুব ব্যস্ত?মঞ্চনাটক নিয়ে খুব ব্যস্ত। আগামী ১ অক্টোবর মঞ্চে আসছে নারীগণ। পালাকারের নতুন নাটক। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এই পরিবারের নারীদের কী অবস্থা হয়—তেমনি ভাবনা থেকে নাটকটি তৈরি হয়েছে। এই নাটকে রয়েছে তিনজন নারীর গল্প—নবাব সিরাজউদ্দৌলার নানি শরিফুন্নেসা, মা আমিনা ও স্ত্রী লুৎফা। নাটকে আমি নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। আপনি পালাকারের সঙ্গে যুক্ত হলেন কবে?আমি কিন্তু নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য। পালাকারের এই নাটকে আমি অতিথি শিল্পী হিসেবে কাজ করছি। নাটকটির নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান।‘শূন্য সমীকরণ’ নাটকের কথা বলুন।পরিবারের সবার মধ্যেই কিছু অস্বাভাবিক ব্যাপার কাজ করে। এই পরিবারের একটি ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। ছেলেটি সিনেমাপাগল। আর আমার স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। অন্য মেজাজের একটি নাটক। বছর তিনেক আগে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল। ওসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। শুনছি, দেবাশীষ বিশ্বাস আবার বিয়ে করছেন। তা হলে আপনাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই? প্লিজ, অন্য প্রসঙ্গে কথা বলুন। এসব নিয়ে কথা বলতে আর ইচ্ছে হয় না।আপনি আবার কবে বিয়ে করবেন?বছর দুয়েকের মধ্যে কোনো সম্ভাবনা নেই। নতুন কোনো নাটকে অভিনয় করছেন?কয়েক দিন আগে থাইল্যান্ডের পাতায়াতে একটা ধারাবাহিকের কাজ করে এসেছি। নাম হ্যাকার। পরিচালক রাজিবুল ইসলাম। দৃকের প্রযোজনা। হ্যাকিংয়ের মাধ্যমে একজন ধনাঢ্য মহিলার সবকিছু আত্মসাৎ করা হয়—এটাই ছবির গল্প।