চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডেড এন্ড। লিখেছেন ইফ্ফাত আরেফীন, পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করছেন সাঈদ বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘ডেড এন্ড’ নাটকে আপনাকে দেখে তো চেনাই যায়নি।এ নাটকে আমি একজন পেশাদার খুনি। আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তাই গেটআপও সে রকমই ছিল। চুল কেটে ছোট করেছি। চেহারাও অন্য রকম। দেশে একটি খুন করে থাইল্যান্ডে পালিয়ে যাই। সেখানে একজন বড় মাফিয়ার (পার্থ বড়ুয়া) সঙ্গে পরিচয় হয়। তার নির্দেশে বিদেশের মাটিতে আমি একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাই। একসময় তাকেও হত্যা করি। পুরো কাজটা থাইল্যান্ডেই করেছেন?হ্যাঁ, পাতায়ায়। দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। লোকেশন ব্যবহারের জন্য অনুমতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় পুলিশের পাহারা ছিল। পার্থদা ব্যবহার করতেন ইয়ট গাড়ি, আমার জন্য ছিল খোলা জিপ আর গোয়েন্দা কর্মকর্তা হিল্লোলের জন্য ৮০০ সিসির একটি মোটরবাইক। শুটিং শেষ করার পর রাতে খোলা জিপে করে আমরা ঘুরতে বের হতাম। ড্রাইভ করতেন পার্থদা।এখন আর কী কাজ করছেন?নজরুলজয়ন্তী উপলক্ষে দুটি নাটক করছি। একটি শিউলিমালা, পরিচালনা করছেন রহমান খলিল। মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। অন্যটি নজরুলসংগীত ‘আমারে দেব না ভুলিতে’র ভাবনার ওপর ভিত্তি করে। প্রচারিত হবে চ্যানেল আইতে। পরিচালক কৌশিক শংকর দাশ। আমার সঙ্গে আছেন সুমাইয়া শিমু।বাংলাভিশনের ‘বকুলপুরের যাত্রী’ নাটকের খবর কী?নাটকে আমি স্কুলমাস্টার। আমার বিয়ে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। ওদিকে বকুলপুরের খোঁজ করছেন তৌকীর আহমেদ। আমার কাছ থেকেই তিনি বকুলপুরের সন্ধান পান।