চ্যানেল টোয়েন্টি ফোরে আজ রাতে ‘সম্পর্কের গল্প’ সময়ে প্রচারিত হবে নাটক বিচ্ছেদ। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন সিমলা। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে টিভি নাটকে তেমন দেখা যায় না। হঠাৎ ‘বিচ্ছেদ’ করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমি চলচ্চিত্রের মেয়ে। ওটাই আমার আসল জায়গা। নাটকে কাজ করি একেবারেই শখের বশে। আবার অনেকটা অনুরোধে। আমি অনিমেষ আইচের না মানুষ ছবিতে কাজ করছি। নাটকটিতে কাজ করার জন্য তিনি অনুরোধ করলেন। দাদার কাজ, আমিও রাজি হয়ে গেলাম। প্রায় বছর দেড়েক পর টিভি নাটকে কাজ করেছি।‘বিচ্ছেদ’ নাটকে কাজ করে কেমন লেগেছে?চলচ্চিত্রে আলাদা করে ডাবিংয়ের একটা ব্যাপার থাকে। টিভি নাটকে অভিনয় আর কণ্ঠ একই সঙ্গে ধারণ করা হয়। এই জায়গায় একটু অসুবিধা হয়। আর দাদা বেশ যত্ন করে কাজ করেন। গল্প, তৈরি—সবই চমৎকার হয়। আমরা কাজ করেছি কক্সবাজারে। এবার আর কোনো নাটকে অভিনয়ের সম্ভাবনা আছে?এরই মধ্যে ঈদের জন্য একটি কাজ করেছি। নাম রূপজান লাবণ্য। অনিমেষ আইচ তৈরি করেছেন দেশ টিভির জন্য। হিন্দু এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে লাবণ্য চলচ্চিত্রে এসে হয়ে যায় রূপজান।‘না মানুষ’ ছবির কাজের খবর কী?শহিদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। আমার চরিত্রের নাম ‘নয়নতারা’। যাঁরা উপন্যাসটি পড়েছেন, তাঁরা নয়নতারাকে জানেন। খুব চ্যালেঞ্জিং চরিত্র। বেশির ভাগ শুটিং শেষ। বাকিটা ঈদের পর শুরু হবে। আর কোনো ছবির কাজ করছেন?হাবিবুর রহমানের রূপগাওয়াল ছবির কাজ করছি। আর ১ আগস্ট থেকে কাজ করব অনুদানের ছবি নেকাব্বরের মহাপ্রয়াণ-এ। পরিচালক প্রতীক মাসুদ। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবির কাহিনি তৈরি হয়েছে।