নাটকে দৃষ্টিশক্তি হারাচ্ছেন তারিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরেই চোখের অসুখ টানেল ভিশন সিনড্রোমে ভুগছিলেন তারিন। গ্লুকোমা কমে যাওয়ায় তিনি ইদানিং চোখেও কম দেখছেন। চিকিত্সক সময় বেঁধে দিয়েছেন। এভাবে চললে অচিরেই দৃষ্টিশক্তি হারাবেন তিনি—এত বড় দুঃসংবাদ তারিনভক্তদের কখনোই কাম্য নয়। তবে তারিন এ রকম জটিল একটি চরিত্রে অভিনয় করুক—এটা সবাই চান। তারিনও এ কথা মাথায় রেখে অভিনয় করতে যাচ্ছেন ব্ল্যাক নামের ঈদের নাটকে। এটি লিখেছেন রুম্মান রশীদ খান। আর পরিচালনা করবেন নুজহাত আলভী আহমেদ। ব্ল্যাক নাটকে তারিনের বিপরীতে অভিনয় করবেন সজল।উল্লেখ্য, এর আগে তারিন-সজল জুটিবদ্ধ হয়ে দুটি নাটকে অভিনয় করেছিলেন। প্রায় দুই বছর পর এবার তাঁরা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।