বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বাবার হোটেল। এটি লিখেছেন ফজলুল হক, নাট্যরূপ সম্পাদনায় দেওয়ান শামসুর রকিব। পরিচালনা করেছেন গোলাম সোহরাব। নাটকটিতে অভিনয় করেছেন জেনি। কথা হলো তাঁর সঙ্গে।‘বাবার হোটেল’ নাটকটি নিয়ে কিছু বলুন।বাবার হোটেল নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। এখানে আমার সঙ্গে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। এখানে আমার চরিত্রটির নাম রিয়া। মজার ব্যাপার হলো, নাটকে এখন রিয়া নিখোঁজ। কেউ তাকে খুঁজে পাচ্ছে না। স্বামী সাফাত রিয়ার পুরোনা প্রেমের কথা জেনে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়। এরপর রিয়া ঘর থেকে বেরিয়ে যায়।এটিএন বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘নো প্রবলেম ডট কম’। এ নাটকে আপনার চরিত্রটি কেমন?ধারাবাহিকটি আসলে একটা অফিসের গল্প নিয়ে। ওই অফিসে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিচিত্র সব লোক আসে। আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করি। নাটকে ফজলুর রহমান বাবু আমাদের অফিসের প্রধান। অফিসে আমাদের বিভিন্ন দায়িত্ব। আমার কাজ প্রেমঘটিত সমস্যার সমাধান করা। আরেকজন আছেন যিনি উচ্চতাবিষয়ক, মানে খাটো মানুষদের লম্বা হওয়ার বুদ্ধি বাতলে দেন। এ রকম নানা সমস্যার জন্য বিভিন্ন মানুষ আছে। এ নিয়েই ধারাবাহিক নো প্রবলেম ডট কম। অন্য কোনো কাজ?অনেক কাজের কথা হচ্ছে, কিন্তু কোনোটাই পুরোপুরি চূড়ান্ত হয়নি। কাজ শুরু হওয়ার আগে এখনই বলতে চাই না। লেখাপড়ার খবর কী? এখন বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছে। তাই পড়াশোনার চাপ নেই। আমি আসলে শুধু কাজ নিয়ে ব্যস্ত আছি। অন্য কিছু ভাবার সময় নেই। বিনোদন প্রতিবেদক