নাটকে ফিরছেন ফারহানা মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি ও চলচ্চিত্র অভিনয়শিল্পী ফারহানা মিলি আবারও নাটকে ফেরার জন্য ক্ষণ গুনছেন। সন্তানের মা হওয়ার কারণে গত কয়েকমাস ধরেই নাটকের যাবতীয় শুটিং থেকেই দুরে ছিলেন তিনি। একমাত্র পুত্র সন্তানের দেখাশোনার কাজেই এতদিন নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার কথা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মিলি জানান, ‘ছেলেকে নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটছে। প্রতিটি মুহুর্ত আমার কাছে একেবারেই অন্যরকমভাবে ধরা দিচ্ছে। সম্প্রতি দু-একজন নির্মাতার ঈদের নাটকে অভিনয় করার ব্যাপারে কথাবার্তা হয়েছে। আমারও ইচ্ছে ঈদের নাটক দিয়ে অভিনয়ে ফেরার। প্রস্তুতিটাও সেভাবেই নিচ্ছি।’মিলি আরও বলেন, আমার ছেলের বয়স এখন চার মাস পেরিয়েছে। তবে এখন আর আগের মতো নিয়মিত কাজ করার ইচ্ছে নেই। পরিচিত নির্মাতাদের পাশাপাশি বেছে বেছে ভালো কাহিনির নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ গিয়াসউদ্দীন সেলিমের মনপুরা ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ফারহানা মিলি। এরপর বিজ্ঞাপনচিত্রেও মিলির উপস্থিতি সবার নজর কাড়ে।