নাটকে ফিরেছেন মাশিয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশিয়াত
মাশিয়াত

পড়াশোনার ব্যস্ততার কারণে মাঝে কয়েক মাস নাটক, উপস্থাপনাসহ মিডিয়ার সব কাজ থেকে দূরে ছিলেন মাশিয়াত। আবার নাটকে অভিনয় শুরু করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। ধারাবাহিকটির নাম ইচ্ছেডানা। এনটিভির জন্য নাটকটি পরিচালনা করছেন শাফায়েত মনসুর।
উত্তরায় ক্ষণিকালয় শুটিংবাড়িতে কথা হলো মাশিয়াতের সঙ্গে। তিনি বলেন, ‘পড়াশোনার ব্যস্ততা আর ব্যক্তিগত কিছু কারণে অভিনয় ও উপস্থাপনা থেকে দূরে ছিলাম। এখন থেকে নিয়মিত অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।’
ইচ্ছেডানা নিয়ে মাশিয়াত বলেন, ‘পাঁচ বন্ধুর গল্প নিয়ে নাটকটি। এখানে আমি একজন আলোকচিত্রী। গল্পটি চমৎকার আর আবার অভিনয়ে ফিরতে পেরেছি, তাই সব মিলিয়ে খুব ভালো লাগছে।’
উল্লেখ্য, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন মাশিয়াত।