নাটকে মুক্তিযুদ্ধের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর থেকে গান-বাজনার আওয়াজ শুনে মনে হয় পুতুলনাচের আয়োজন। মঞ্চের সামনে গিয়ে দেখা গেল মুখোশ পরা কলাকুশলীরা অভিনয় করছেন। তবে তাঁদের চলাফেরা পুতুলনাচের মতোই। ঐতিহ্যবাহী পুতুলনাচের আঙ্গিকেই রুদ্র নাট্যদল তাদের পথনাটক পুতুল কবে ইতিকথায় তুলে ধরেছে বাগেরহাটের মুক্তিযুদ্ধের ইতিহাস। ব্যতিক্রমী এই পথনাটকটি গতকাল শুক্রবার পরিবেশিত হলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারে অন্যপ্রকাশ আয়োজিত বইমেলার মঞ্চে। নাটকে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ছাড়াও দেখানো হয়েছে রাজাকার, আলবদর বাহিনীর অত্যাচার।