নাটকে রিংকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নাম রংমহল। পরিচালক শরাফ আহমেদ। এই নাটকে অভিনয় করলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী রিংকু। গত ৩১ জুলাই রাজধানীর পরীবাগের একটি বাসায় শুটিং হয়েছে নাটকটির। এরপর ঢাকার বিভিন্ন স্থানে ও স্টুডিওতে কাজ হবে ৮ আগস্ট। পরদিন শুটিং হবে কালীগঞ্জে। রিংকু বললেন, ‘আমি তো গানের মানুষ। আর এই নাটকের গল্প গানপাগল এক ছেলেকে নিয়ে। একজন ব্যবসায়ীর হাত ধরে আমি শহরে আসি। প্রতিষ্ঠিত হই। একসময় জনপ্রিয়তা আমার কাছে বন্দিদশা বলে মনে হয়। আমি এখান থেকে পালিয়ে আবার গ্রামে ফিরে যাই আমার প্রিয় মানুষদের কাছে।’পরিচালক জানালেন, এবার ঈদে বৈশাখী টিভিতে প্রচারিত হবে রংমহল। নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশানা। এর আগে আগন্তুক নামে মাছরাঙা টিভির একটি নাটকে অভিনয় করেন রিংকু।