নাটকে সঞ্জীব চৌধুরীকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জীব চৌধুরীর ‘আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ/আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ/...মেয়ে তুমি এভাবে তাকালে কেন/এমন মেয়ে কী করে বানালে ঈশ্বর’ গানটি এবার একটি ধারাবাহিকের সূচনাসংগীত হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৫২ পর্বের এই ধারাবাহিকের নাম চাঁদ। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মাতিয়া বানু শুকু। নাটকের সূচনাসংগীত হিসেবে সঞ্জীব চৌধুরীর গান ব্যবহার প্রসঙ্গে শুকু বললেন, ‘আমাদের প্রিয় শিল্পী ও বন্ধু সঞ্জীব চৌধুরীর পরিবারের কাছাকাছি থাকার জন্য আমি সব সময়ই চেষ্টা করি। এই ভাবনা থেকেই তাঁর গানটি নাটকে ব্যবহার করেছি। গানটির শিল্পীসম্মানী সঞ্জীব চৌধুরীর মেয়ে কিংবদন্তীর হাতে তুলে দেব। এভাবেই এই শিল্পীকে আমরা স্মরণ করছি।’ তিনি আরও বললেন, ‘গানটির জন্য আমি বাপ্পা মজুমদার ও অ্যালবামটির প্রযোজন প্রতিষ্ঠান সাউন্ডটেকের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।’শুকু জানালেন, সম্প্রতি গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। এতে অংশ নিয়েছেন মৌসুমী বিশ্বাস ও কল্যাণ।নিজের এই নতুন ধারাবাহিক নিয়ে শুকু বললেন, প্রথমিকভাবে নাটকটির পর্বসংখ্যা চূড়ান্ত করা হয়েছে ৫২। ভবিষ্যতে সংখ্যাটা বাড়ার সম্ভাবনা আছে।