নাটকেও র‌্যাম্পের মডেল রুহি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাম্প মডেল রুহি এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন। আর এবার নাটকে তাঁকে দেখা যাবে র‌্যাম্প মডেল হিসেবেই। নাটকের নাম বিচ্ছিন্ন আবেগ। রচনা ও পরিচালনা করেছেন ইমরানুল ইসলাম। রুহি বললেন, ‘অনেকগুলো খণ্ড এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। কিন্তু নাটকে এবারই প্রথম র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।’রুহি আরও বলেন, ‘নাটকে একজন র‌্যাম্প মডেলের বিভিন্ন দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরই মধ্যে তিন দিন শুটিং করেছি। একজন র‌্যাম্প মডেলের লাইফস্টাইল তুলে ধরার জন্য যা যা করা দরকার, সব আয়োজনই ঠিকভাবে তুলে ধরা হয় নাটকটিতে।’বিচ্ছিন্ন আবেগ নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। সম্প্রতি রুহি অভিনয় করেছেন যুক্তরাজ্যের নির্মাতা মুনসুর আলীর সংগ্রাম-দ্য মুভি নামের একটি চলচ্চিত্রে।