নাটকের আইটেম গানে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত চলচ্চিত্রের গানেই আইটেম গানের প্রচলন, কিন্তু এবার টিভি নাটকেও তার দেখা মিলবে। ‘ক্যামেরাওয়ালা’ নাটকের আইটেম গানে অংশ নিয়েছেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।দীর্ঘদিনের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমীকে এখনো পর্যন্ত চলচ্চিত্রের কোনো আইটেম গানে অংশ নিতে দেখা না গেলেও এবারে তাঁকে দেখা যাবে। ‘ক্যামেরাওয়ালা’ নাটকে পুরোদস্তুর ফিল্মি ঘরানায় অংশ নিয়েছেন মৌসুমী। শুধু আইটেম গার্লই নন, এ নাটকে মৌসুমী অভিনয় করবেন চলচ্চিত্রের একজন শীর্ষ চিত্রনায়িকার চরিত্রে।‘ক্যামেরাওয়ালা’ নাটকটি পরিচালনা করেছেন ইশতিয়াক রুমেল। আইটেম গান সম্পর্কে রুমেল বলেন, ‘গল্পের প্রয়োজনেই আইটেম গানটি করেছি। মৌসুমী আপুর সহযোগিতা না পেলে তা করা হয়তো সম্ভব হতো না।’এদিকে আইটেম গানে অংশ নেওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘“ক্যামেরাওয়ালা” নাটক হলেও শুটিংয়ের সময় আমরা কেউই তা বুঝতে পারিনি; মনে হয়েছে চলচ্চিত্রের শুটিং করছি। শুটিং শেষে নিজের পারফরমেন্স দেখে একটু অবাকই হয়েছি বটে।’চ্যানেল নাইনের জন্য নির্মিত ‘ক্যামেরাওয়ালা’ নাটকে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, মাসুদ আলী খান, ডা. এজাজসহ আরও অনেকে।