নাটকের গল্পের সঙ্গে আমার কিছু মিল রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বন্ধু আমার। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে অভিনয় করছেন নিলয়। কথা হলো তাঁর সঙ্গে। আপনি আর মিমো তো একই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।হ্যাঁ, ‘সুপার হিরো সুপার হিরোইন’। ২০০৯ সালের ওই প্রতিযোগিতায় আমি হয়েছিলাম ‘সুপার হিরো’ আর মিমো ‘সুপার হিরোইন’। এবার আমরা একই ধারাবাহিকে অভিনয় করছি, বন্ধু আমার। এই নাটকে কাজ করতে কেমন লাগছে?এক কথায় দারুণ। ফেরদৌস হাসানের স্ক্রিপ্টের তো কোনো তুলনাই হয় না। একসঙ্গে অনেক ভালো, অভিজ্ঞ এবং সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করছি। এই নাটকের গল্পের সঙ্গে আমার নিজেরও কিছুটা মিল রয়েছে। এই যেমন হুট করে অডিশন দিলাম, সুযোগ পেয়ে গেলাম, এরপর কাজ করছি।নতুন কোনো নাটক করছেন?নাটক একটু কম করছি। কারণ, চলচ্চিত্রের কাজ করছি তো। তবে এ মাসের শেষ দিকে সালাহউদ্দিন লাভলুর ঈদের একটি নাটক করব। চলচ্চিত্রের খবর কী?দুটি ছবির কাজ করছি—হাবিবুর রহমানের রূপগাওয়াল আর সানিয়াৎ হোসেনের অল্প অল্প প্রেমের গল্প। প্রথমটির শুটিং শেষ। ছবিতে আমি চম্পা, সিমলা, অঞ্জলি ও সুমীর সঙ্গে অভিনয় করেছি। আর দ্বিতীয়টিতে আমার সঙ্গে ছিলেন শখ। এই ছবির কিছু কাজ বাকি আছে। কেমন অভিজ্ঞতা হলো?রূপগাওয়াল ছবির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা এমন কিছু দুর্গম জায়গায় অভিনয় করেছি, যেখানে এর আগে কোনো শুটিং হয়নি। এই ছবিতে সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যেমন শীত, বর্ষা। গত বছর বর্ষার সময় নদীতে সারা দিন ভেলায় ভেসে থেকেছি। আর অল্প অল্প প্রেমের গল্প একেবারেই রোমান্টিক ছবি। যাঁদের সঙ্গে কাজ করছি, তাঁরা সবাই খুব পরিচিত।