নাটকের গানে বালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টুপটাপ টুপটাপ ঝরছে কুয়াশা, সবুজ ভোরটা দিচ্ছে হাতছানি/এক পেয়ালা চায়ে উঠছে ধোঁয়া, উঠছে ভরে মন ফুলদানি’—এটি ধারাবাহিক নাটক চাঁদফুল অমাবস্যার সূচনা সংগীত। আর এ গানটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কোনো নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন বালাম ও এলিটা। বালামের সুরে গানটির কথা লিখেছেন জাহিদ আকবর।বালাম বলেন, ‘গানটির কথা আমি হাতে পাই প্রায় মাস দুয়েক আগে। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানের জন্য দেশের বাইরে যাই। আসার পর গানটি কার গলায় সবচেয়ে বেশি মানাবে, সে রকম এটি গলা খুঁজতে থাকি। সবকিছু বিবেচনা করে এলিটাকে আমার সেরা মনে হয়েছে। এরপর এলিটার কথা মাথায় রেখেই গানটি তৈরি করি। আমার প্রত্যাশার চেয়ে অনেক ভালো গেয়েছে সে। তা ছাড়া গানটির কথাও তো অসাধারণ!’