নাটকের ভেতর আরেক নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ ঢাকা থিয়েটারের আওয়ার কান্ট্রিজ গুড নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ ঢাকা থিয়েটারের আওয়ার কান্ট্রিজ গুড নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

ঢাকা থিয়েটারের নতুন নাটক আওয়ার কান্ট্রিজ গুড। উদ্বোধন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। গতকাল সোমবার সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হলো।
টমাস কিনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন টিমবারলেক ওয়ার্টেনবেকার। আওয়ার কান্ট্রিজ গুড নাটকটি বাংলা অনুবাদ করেছেন আবদুস সেলিম।
এটি ঢাকা থিয়েটারের ৪৬তম প্রযোজনা। আওয়ার কান্ট্রিজ গুড-এর নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবির। নাটকটিতে দেখা যায়, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অপরাধীদের আবর্জনার মতো পরিত্যাগ করে পরিত্রাণ পেতে চায়। নাটকে নাট্যকার অষ্টাদশ শতাব্দীর বুদ্ধিদীপ্ত ও অশালীন খিস্তিখেউড় ব্যবহার করেছেন, যা এক বাস্তব আবহ সৃষ্টি করেছে। নাটকের ভেতর প্রদর্শিত হয় আরেক নাটক। যে নাটকের গল্পটি মানবিক প্রজ্ঞার উৎকৃষ্ট উদাহরণ।