নাটকের মঞ্চ গমগম করে ওঠে তাঁর বজ্রকণ্ঠে
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—সেই অমর ঘোষণায় গমগম করে উঠল মঞ্চ। প্রতীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। নেপথ্যে তাঁর সেই অননুকরণীয় বজ্রকণ্ঠ। মঞ্চের আশপাশ তখন রেসকোর্স, দর্শকেরা হারিয়ে গেছেন সেই সাতই মার্চের আবহে। গতকাল রোববার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হওয়া নাটক মুজিব মানে মুক্তির একটি দৃশ্য এটি। শিল্পকলা একাডেমীর আয়োজনে লিয়াকত আলীর নির্দেশনায় লোক নাট্যদল নাটকটি মঞ্চস্থ করে। নাটকের শুরুতে নেপথ্যে বাজতে থাকা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চে ঘুরে বেড়ান শিশু মুজিব। এভাবে গল্প এগিয়ে যায়। ভাষা আন্দোলন দিয়ে শুরু করে একে একে ছয় দফা, এগারো দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা উপস্থাপিত হলো। তারপর সাতই মার্চ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ। নাটকে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছাড়াও মুক্তিযুদ্ধ-পরবর্তী বঙ্গবন্ধুকেও তুলে আনা হয়।এ নাটকে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন পর্ব ও তাঁর জীবনাবসান পর্যন্ত ঘটনাপ্রবাহ কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এ-দেশীয় সহযোগীদের হিংস্রতার চিত্রও তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেছেন প্রায় ৫০ জন নাট্যকর্মী। কাঠমান্ডুতে বাংলাদেশের প্রদর্শনী শুরুগত শনিবার নেপালে শুরু হয়েছে বাংলাদেশের ১০ জন বরেণ্য চিত্রশিল্পীর যৌথ শিল্পকর্মের প্রদর্শনী। সিদ্ধার্থ আর্ট গ্যালারি ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের যৌথ উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত শনিবার বিকেলে কাঠমান্ডুর সিদ্ধার্থ গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন নেপালের পররাষ্ট্র ও সংস্কৃতিসচিব দীনেশ হরি অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, সিদ্ধার্থ গ্যালারির পরিচালক সংগীতা থাপা ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। নেপাল রঁদেভূ-২ (ঘবঢ়ধষ জবহফবুাড়ঁং-ওও) শীর্ষক সাত দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুস্তাফা মনোয়ার, তাহেরা খানম, সমরজির্যা রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক ও শহিদ কবিরের শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর সমন্বয়কারী সুবীর চৌধুরী জানান, প্রদর্শনীর পাশাপাশি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর নেপালের নগরকোটে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের অংশগ্রহণে তিন দিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।শাহ আবদুল করিম স্মরণে নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রতিনিধি জানান, শাহ আবদুল করিম পরিষদ নামের সংগঠন বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে চর্চা করেছেন, এমন ১০ জনকে বিশেষ সম্মাননা দিচ্ছে। আজ সোমবার শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।আয়োজক সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাটের বাড়িতে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর শাহ আবদুল করিম মারা যান।