নাটকের মানুষেরা প্রাণখোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবচন নাট্য সংসদের নিয়মিত কর্মী সোনিয়া হাসান। দলের জনপ্রিয় টুয়েলভ নাইট, খানদানী কিস্সা, রাষ্ট্র বনাম, তীর্থঙ্কর প্রভৃতি নাটকে অভিনয় করেছেন। আজ তাঁর সাক্ষাৎকার।শফিক আল মামুনএখন দলের কী কী নাটকে অভিনয় করছেন?দলের দুটি নিয়মিত প্রযোজনা রূপবতী ও ক্ষুধিত পাষাণ নাটকে অভিনয় করছি। রূপবতী নাটকে রূপবতী চরিত্র ও ক্ষুধিত পাষাণ-এ রমণীর চরিত্র করছি। ইতিমধ্যে রূপবতী নাটকের ৪৪টি প্রদর্শনী হয়েছে আর ক্ষুধিত পাষাণ নাটকের প্রায় ৩০টির মতো প্রদর্শনী হয়েছে। খানদানী কিস্সা নাটকটি দীর্ঘদিন বিরতি দিয়ে আবার মঞ্চায়ন হচ্ছে, কিন্তু নাটকটিতে এখন আর আমি অভিনয় করছি না। কোন আগ্রহ থেকে নাটকের দলে যোগ দিলেন?আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়ার সময় হঠাৎ করেই সুবচন নাট্য সংসদে যোগ দিই। সময়টা ১৯৯৮ সাল। সে সময় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র ছিলেন সুবচনের নাসিম ভাই (এখন ওই কলেজের শিক্ষক)। যাই হোক, সে সময় কলেজে আমরা একসঙ্গে গান করতাম। একবার চৈত্রসংক্রান্তির সময় ফেডারেশনের আয়োজনে সুবচন নাট্য সংসদ নাটকের গানে অংশ নিয়েছিল। নাসিম ভাইয়ের সঙ্গে আমরা দুই বন্ধু অনুষ্ঠানে গান করতে যাই। ওখানে গিয়ে নাটকের দলের কর্মকাণ্ড ভালো লেগে গেল। আমি আবার খুব আড্ডাবাজ। সেখানে গিয়ে দেখলাম নাটকের মানুষেরা খুব প্রাণখোলা। খুব মজা করে আড্ডা দেন, কাজ করেন। ব্যস, আমিও নাটকের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তারপর?সুবচন থেকে কর্মশালা করার জন্য আবেদনপত্র সংগ্রহ করলাম। কর্মশালা শেষ করেই দলের নতুন প্রযোজনা খানদানী কিস্সা নাটকটির কেন্দ্রীয় চরিত্র নুসরাত করার সুযোগ পেলাম। এরপর একে একে করলাম রাষ্ট্র বনাম, টুয়েলভ নাইট, তীর্থঙ্কর প্রভৃতি নাটক। দলের নাটকে অভিনয়ের পাশাপাশি নাটকের গানও তো করেন?হ্যাঁ। গানের চর্চাটা একেবারেই ছোটবেলা থেকে। চর্চাটা থাকার কারণে নাটকের গানেও কণ্ঠ দেওয়ার সুযোগটা হয়েছে। দলে যোগ দেওয়ার পর থেকে মঞ্চে আসা প্রায় সব নাটকের গানেই কণ্ঠ দিয়েছি। থিয়েটারের কাজ করতে পারিবারিকভাবে সমস্যা হয় না?এখন একেবারেই হয় না। তবে আগে খানিকটা হতো। নাটকের মহড়া সাধারণত সন্ধ্যার পর হয়। এবং তা বেশ রাত পর্যন্ত হয়। আর এ কারণেই সমস্যা হতো। বিয়ের পর তেমন একটা হয় না। কারণ, আমি এবং আমার স্বামী দুজনেই থিয়েটার করি। আমার এক সন্তান। আমি নিজেও একটা চাকরি করি। সবকিছু সামলেই থিয়েটার করতে হচ্ছে। তবে তেমন একটা সমস্যা হচ্ছে না। মঞ্চে যাঁরা কাজ করেন, দেখা যায়, তাঁদের অনেকেরই টিভি নাটকের প্রতি আগ্রহ বেশি থাকে। কিন্তু আপনাকে এখনো টিভির পর্দায় দেখা যায়নি। কেন?আসলে টিভির পর্দায় কখনোই আমি কাজ করতে চাইনি। ২০০০ সালের দিকে আমি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে যোগ দিই। চাকরি আর থিয়েটারটাই নিজের মধ্যে কাজ করেছে। অন্য কিছুর প্রতি কোনো আগ্রহ ছিল না। এখনো নেই। থিয়েটার নিয়ে আপনার ভাবনা কী?আমি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে থিয়েটার করতে আসিনি। স্রেফ ভালোলাগা থেকে থিয়েটার করতে আসা। থিয়েটার দিয়ে সমাজ বদল করতে হবে, মানুষকে সচেতন করতে হবে—এ ধরনের ভাবনা আমার মধ্যে কাজ করে না। থিয়েটার করতে ভালো লাগে, এ কারণেই থিয়েটার করা। এবং এটা করে যেতে চাই। তবে ভবিষ্যতে থিয়েটার নিয়ে নিজের মধ্যে নতুন ভাবনা জাগলে, সেটা সময়ই বলে দেবে।