নাটমণ্ডলে কবিগুরুর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার দিনটিকে উপলক্ষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে গতকাল রবিরাগ আয়োজন করেছিল রবীন্দ্রসংগীতের আসরের। এতে অংশ নেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদসহ রবিরাগের সদস্যরা। সমবেত ও একক কণ্ঠে কবিগুরুর প্রেম পর্বের বিভিন্ন গান পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে আগত সব শ্রোতাকে ভালোবাসার গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান আয়োজকেরা। গানগুলোর মধ্যে ছিল ‘তুমি একটু কেবল’, ‘যখন এসেছিলে’, ‘আমার মন মানে না’, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘দিন পরে যায় দিন’, ‘স্বপনে দোঁহে’, ‘ও আমার চাঁদের আলো’ ইত্যাদি।