নাটমণ্ডলে সীতার অগ্নিপরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘সাইমন জাকারিয়ার নাট্য সৃষ্টি ও উপস্থাপনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের গতকাল প্রথম দিন সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকীর একক অভিনয়ে সীতার অগ্নিপরীক্ষা নাটকটি প্রদর্শিত হয়। আজ দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া তাঁর স্বরচিত নাটক উত্তরলালনচরিত পাঠ করবেন।