নাটমণ্ডলে ‘প্লে উইথ অ্যা টাইগার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিনেদশি এক বাড়ির বৈঠকখানা। লন্ডনে বসাবসরত অস্ট্রেলিয়ার নাগরিক অ্যানা ফ্রিম্যান ও ইংরেজ টম লাটিমার কথোপকথন চলছে। একসময় সেখানে উপস্থিত হন বাড়ির মালিক ম্যারি জ্যাকসন। তিনি এসে জানান, হ্যারি পেইন নামের এক যুবক অ্যানার প্রতি বেশ কৌতূহলী। এর এক পর্যায়ে সেখানে হ্যারি এসে হাজির। প্লে উইথ অ্যা টাইগার নাটকের গল্পে তৈরি হয় জটিলতা। বাস্তবের আয়নায় জীবনচিত্রের স্বরূপ দেখতে পায় অ্যানা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে গতকাল শনিবার মঞ্চস্থ হলো প্লে উইথ অ্যা টাইগার নাটকটি। নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘পাশ্চাত্য অভিনয়-পদ্ধতি অনুশীলন’ হিসেবে শুধু এই নাটকটি নিয়েই উৎসবের আয়োজন করা হয়েছে। একটি নাটক নিয়ে উৎসব হলেও নাটমণ্ডলকে বর্ণিলভাবে সাজিয়েছেন শিক্ষার্থীরা। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভিড় করছেন নাটকটি দেখার জন্য। ডরিস লেসিংয়ের লেখা নাটকটির অনুবাদ করেছেন আবদুস সেলিম। নির্দেশনা দিয়েছেন জিয়াউল হক। নাটকটিতে সমাজের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর পরিবারের জটিল মানসিকতা ও কলহপূর্ণ চিত্র ফুটে উঠেছে। ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটি মঞ্চস্থ হবে।শামসুল হুদা চিত্রশিল্পী পুরস্কার প্রদানদুই পাশে বিস্তীর্ণ ধানখেত, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট নদী। পুরান ঢাকার রাজপথে পাশাপাশি চলছে রিকশা আর ঘোড়ার গাড়ি। নদীপাড়ে নানা রঙের পতাকাশোভিত সাম্পান—এমনি প্রায় অর্ধশত চিত্রকর্ম নিয়ে গুলশান ক্লাবের লেভেল-২-এ চলছে নবীন শিল্পীদের প্রদর্শনী। আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশনের ‘শামসুল হুদা পুরস্কার পরিচালনা পর্ষদ’। গতকাল এসব চিত্রকর্ম থেকে শ্রেষ্ঠ চিত্রকর্ম নির্বাচন করে শিল্পীকে পুরস্কার হিসেবে এক লাখ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। পুরস্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শিল্পী সুমন কুমার সরকার। শিল্পীর হাতে চেক তুলে দেন প্রধান অতিথি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী ও শাহনাজ ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ জাবেদ মাসুদ। স্বাগত বক্তব্য দেন শিল্পী আবুল বারক্ আলভী।আজ রোববার প্রদর্শনীর শেষ দিন। গ্যালারি খোলা থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।২০২১ সাল—স্বপ্নের পত্রাবলী‘প্রত্যাশা ২০২১ ফোরাম’ নামের একটি সংগঠন এক বছর আগে ‘রূপকল্প ২০২১’ শীর্ষক স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে বিভিন্ন এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের এলাকাটিকে কোন অবস্থানে দেখতে চায়, এলাকার জনপ্রতিনিধির কাছে তাদের কী প্রত্যাশা, তা লিখে পাঠায়। সেসব চিঠির মধ্য থেকে বছাই করা ১৮০টি চিঠি নিয়ে প্রকাশিত হয়েছে ২০২১ সাল—স্বপ্নের পত্রাবলী নামের একটি ভিন্নধর্মী বই।গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনে এসেছিল দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে বই ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বইটি জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে দেশের প্রতিটি এলাকার সাংসদের কাছে পৌঁছে দেওয়া হবে।কপিরাইট আইন নিয়ে সেমিনারজাতীয় জাদুঘরে গতকাল ‘বুদ্ধিভিত্তিক সম্পদ: কপিরাইট ও বাংলাদেশের কপিরাইট আইন’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম । বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেজিস্ট্রার অব কপিরাইট মনজুরুর রহমান। আলোচনা করেন বাংলাদেশ রাইটার্স কপিরাইট সোসাইটির সভাপতি মুহম্মদ নূরুল হুদা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরিফা খান। প্রবন্ধকার আন্তর্জাতিক পরিসরে কপিরাইট আইন ও এর প্রয়োগ এবং বাংলাদেশের কপিরাইট আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘কপিরাইট আইন যুগোপাযোগী করা না গেলে মেধাস্বত্ব সংরক্ষণ করা সম্ভব হবে না।’ বক্তারা কপিরাইট আইনের প্রায়োগিক দুর্বলতা তুলে ধরে এর সংস্কার এবং জনসচেতনা বাড়ানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র ‘রক্তাক্ত প্রান্তর’ ও ‘একাত্তরের পদযাত্রী’কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব শেষ হলো গতকাল। উৎসবের শেষ দিনে প্রদর্শিত হয় ১৫টির মতো প্রামাণ্যচিত্র। এ ছাড়া বেলা তিনটায় ছিল সেমিনার, বিষয় ‘নারী ও যুদ্ধ’। মূল প্রবন্ধ পড়েন কাবেরী গায়েন। আলোচনায় অংশ নেন তামান্না মজুমদার ও ফওজিয়া খান। সন্ধ্যায় ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রক্তাক্ত প্রান্তর ও একাত্তরের পদযাত্রী নির্মাণের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকারের পুরস্কার পান যথাক্রমে পলাশ রসুল ও ফরিদ আহমেদ।‘চিহ্ন’র যুগপূর্তি উৎসব ও সম্মাননা রাজশাহী বিশ্বদ্যািলয় প্রতিনিধি জানিয়েছেন, ‘এসো লিখিয়েসব লেখায় লেখায় ভাঙি মগজের কারফিউ’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ ও ১৬ জানুয়ারি প্রথমবারের মতো দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ছোটকাগজ মেলা। যুগপূর্তি উপলক্ষে ছোটকাগজ চিহ্ন আয়োজন করছে উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের। সারা দেশ থেকে প্রায় ১০০টি ছোটকাগজ অংশ নিচ্ছে এ মেলায়। মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন হাসান আজিজুল হক, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, হরিপদ দত্ত প্রমুখ। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ছোটকাগজ চিহ্নর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অধ্যাপক রহমান রাজু ও অধ্যাপক শহীদ ইকবাল।