নাটমণ্ডলে 'বসন্ত জাগরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটমণ্ডলে বসন্ত জাগরণ নাটকের দৃশ্য ষ প্রথম আলো
নাটমণ্ডলে বসন্ত জাগরণ নাটকের দৃশ্য ষ প্রথম আলো

নতুন নাটক এল ঢাকার মঞ্চে। বসন্ত জাগরণ নামের এই নাটকের সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে। নাটকটি প্রযোজনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল গণমাধ্যমের জন্য বিশেষ প্রদর্শনী। আজ শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে নাটমণ্ডলেই।
জার্মান নাট্যকার ফ্রাঙ্ক ওয়েডেকিন্ডের অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রচনা করেন স্প্রিং এওয়েকিং। বসন্ত জাগরণ নামে এর বাংলা রূপান্তর ও নির্দেশনা বিভাগীয় শিক্ষক শাহমান মৈশানের। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিভাগের তৃতীয় বর্ষের ২৪ জন শিক্ষার্থী।
শাহমান মৈশান বলেন, নাটকটি জীবনের বসন্তের কথা যেমন বলে, তেমন মৃত্যু নামে অন্য এক চিরন্তনী সত্যের কথাও বলে। জীবন যদি এক বসন্ত হয়, তবে মৃত্যুও অন্য এক বসন্তেরই রূপক।