নাটালি পোর্টম্যান ‘লেডি ম্যাকবেথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক সোয়ান ছবির সোয়ান কুইন থেকে এবার লেডি ম্যাকবেথের ভূমিকায় দেখা যাবে নাটালি পোর্টম্যানকে। উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্তক নাটক ম্যাকবেথ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক জাস্টিন কারজেল। আর নাটালির সঙ্গে অভিনয় করবেন মাইকেল ফ্যাসবেন্ডার।স্কটল্যান্ডের রাজাকে খুন করে স্বামী ম্যাকবেথকে সিংহাসনে বসিয়ে নিজে রানি হওয়ার বাসনায় মত্ত লেডি ম্যাকবেথের চরিত্রে তিনিই মানানসই। এর আগেও নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। অস্কার জয় করেছেন ব্ল্যাক সোয়ান ছবির জন্য। সামনে আসছে নাটালি অভিনীত থর ছবির সিক্যুয়েল থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড। পিটিআই।