নাটালির খাটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে নাটালি পোর্টম্যানের নাম শুনে যাঁরা আঁতকে উঠেছিলেন, তাঁদের জন্য খাসা জবাব দিয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। ব্ল্যাক সোয়ান ছবিতে একজন ব্যালে-নর্তকীর ভূমিকায় অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে গোল্ডেন গ্লোবের মূর্তিটি উঠেছে। ছবিতে অভিনয় করতে গিয়ে যে হাড়ভাঙা খাটুনি গেছে, এক সাক্ষাৎকারে সে কথাই তিনি তুলে ধরেছেন। ‘বিশ্রাম তো ছাড়; দিনেরাতে মিলিয়ে সারাক্ষণ প্রশিক্ষণ আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। কাজ শেষে ব্যায়ামাগারে ঢুকেছি। সেখান থেকে বেরিয়ে একটু ঘুম। ভোর পাঁচটায় উঠে ফের নামতে হয়েছে শুটিংয়ে। ছবিতে প্রতিটি নড়াচড়া খুঁটিয়ে খুঁটিয়ে আয়ত্ত করতে হয়েছে আমাকে।’ বললেন নাটালি পোর্টম্যান। ওয়েবসাইট।