নাটালির ‘দ্বীপভোজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্কস অ্যান্ড কেইকস দ্বীপে মধুচন্দ্রিমায় গেছেন নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপাইড। এ বছরের আগস্টে গাটছড়া বাঁধার পর থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। তা ছাড়া বিয়ের আগে নাটালির কোলজুড়ে এসেছে ছেলে অ্যালেফ। ১৫ মাস বয়সী এই ছেলেকে নিয়েই দ্বীপটায় পাড়ি জমিয়েছেন তাঁরা। টানা পরিশ্রমের পর চমৎকার কিছু সময় কাটাচ্ছেন দুজন মিলে; সঙ্গে আছে ছেলে। অনেকেই জানতে চেয়েছিল, ছেলেকে নিয়ে যাচ্ছ কেন? উত্তরে দুজনই জানিয়ে দিয়েছেন, ওকে না নিলে খুব কষ্ট হবে। তাই অনেকেই এই ভ্রমণকে মধুচন্দ্রিমা না বলে পারিবারিক ‘দ্বীপভোজনই’ বলছেন! মধুচন্দ্রিমাই হোক আর ‘দ্বীপভোজনই’ হোক, নাটালি-বেঞ্জামিন জুটি বেশ উপভোগ করছেন তা। আইএএনএস।