নাটুকের ‘ইট মারলে পাটকেলটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি নাট্যকার মার্ক ক্যামোলতির ডোন্ট ড্রেস ফর ডিনার অবলম্বনে নাটুকে বছরখানেক আগে মঞ্চে আনে ঠাকুর ঘরে কে রে নাটকটি। এবার দলটি ক্যামোলতির আরেকটি নাটক মঞ্চে এনেছে, নাম ইট মারলে পাটকেলটি। মার্ক ক্যামোলতির ডিং ডং অবলম্বনে নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আল নোমান। আল নোমান বলেন, ‘এটি মূলত হাসির নাটক। মানুষ যখন কোনো অন্যায় করে, তখন স্বার্থের জন্য তা উপভোগ করে, পরিণাম নিয়ে ভাবতে চায় না। এই ভাবনাটাই রয়েছে নাটকের গল্পে।’ ফরাসি নাট্যোৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে আজ বুধবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে নাটকটি।