নাটোরে নাট্য হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃত্তিকা ঘনিষ্ঠ মানুষ চাই’ স্লোগান নিয়ে নাটোরে অনুষ্ঠিত হলো নাট্য হাট। দুই দিনের এই আয়োজনে ১ জানুয়ারি রাতে জেলার লালপুর উপজেলার ধুপইল শহীদ মিনার চত্বরে চলন নাটুয়া নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নাটক নবাব সিরাজউদ্দৌলা। নির্দেশনা দিয়েছেন আবদুল মমিন। বিপুলসংখ্যক দর্শক উপভোগ করে নাটকটি।
নাটক শেষে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় ধীরাজ সুর চৌধুরীকে। তাঁর ছেলে সুদীপ্ত সুর চৌধুরীর হাতে এই সম্মাননা তুলে দেন নাট্যব্যক্তিত্ব অলোক কুমার মৈত্র। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রণেন রায়, নাট্যনির্দেশক আবদুল মমিনসহ আরও অনেকে।
পরদিন সম্মাননা জানানো হয় নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলালকে। অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয় পাবনা থিয়েটারের নাটক সোনার মেডেল।