নাট্য দিবসে সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব নাট্য দিবস। এ বছর সম্মিলিতভাবে দিবসটি উদ্যাপন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ পথনাটক পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান জানান, আজকের আয়োজনটি হবে বেইলি রোডের নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে। এ বছর অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে বিশ্ব নাট্য দিবস সম্মাননা দেওয়া হবে।
১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত আইটিআইয়ের নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব নেওয়া হয়। দিন-তারিখ নির্ধারণের প্রশ্নে সিদ্ধান্ত হয়, ২৭ মার্চ প্রতিবছর বিশ্ব নাট্য দিবস উদ্যাপিত হবে। বাংলাদেশে ১৯৮২ সাল থেকে দিনটি উদ্যাপিত হয়ে আসছে।