নাট্য প্রদর্শনীতে ভর্তুকি দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় গহর বাদশা বানেছা পরী নাটকটি l প্রথম
গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় গহর বাদশা বানেছা পরী নাটকটি l প্রথম

শিল্পকলা একাডেমিতে শনিবার শুরু হয়েছে জাতীয় নাট্যোৎসব। গতকাল রোববার এ উৎসব বিস্তৃত হয় নাটক সরণিতে (বেইলি রোড)। মহিলা সমিতি মিলনাতনসহ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় তিনটি নাটক।
মহিলা সমিতির মঞ্চে প্রতি নাটকের প্রদর্শনীতে ভর্তুকি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়। মোট ভাড়ার সিংহভাগই দেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জাতীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী বলেন, এটা নাট্যকর্মীদের জন্য খুবই আনন্দের খবর। বাস্তবায়ন হলে এটি হবে একটি যুগোপযোগী ঘটনা।
সংগঠনটির মহাসচিব আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মহিলা সমিতির নবনির্মিত মঞ্চে নাটকের প্রদর্শনী করতে প্রথমে ১৫ হাজার টাকা ভাড়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। নাট্যকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলে সে ভাড়া কমিয়ে ভ্যাটসহ ১১ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এখন আমরা বলছি, সেটা যেন ৫ হাজার টাকা করা হয়। এ আবেদনই পূরণ করতে যাচ্ছে সরকার।’ গতকাল জাতীয় নাট্যোৎসব দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করে গহর বাদশা ও বানেছা পরী নাটকটি। পরীক্ষণ থিয়েটার মঞ্চে কুষ্টিয়ার বোধন থিয়েটার মঞ্চস্থ করে চন্দ্রাবতী কথা। মহিলা সমিতি মঞ্চে কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নাটক মহুয়া।