নাট্যকর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের জন্য নাট্যকর্মী সংগ্রহের উদ্দেশ্যে প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশালার আয়োজন করবে নাট্যসংগঠন দৃষ্টিপাত। এ জন্য তারা আগ্রহী নাট্যকর্মীদের আবেদনপত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কফি হাউস, আজিজ সুপার মার্কেটের আবৃত্তি মেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। গ্রিক ট্র্যাজিক নাট্যকারদের অন্যতম সফোক্লিসের কীর্তিময় নাট্যক ইডিপাস নিয়ে গত বছর জুন মাসে নাট্যদল দৃষ্টিপাত মঞ্চে এনেছিল নাটক রাজা হিমাদ্রি। এবারের আয়োজিত নাট্যকর্মশালায় অংশগ্রহণকারী নাট্যকর্মীদের ভেতর থেকে নির্বাচিত কর্মীদের নিয়ে তৈরি হবে দলের নতুন নাটক।