নাট্যকর্মীদের নৌবিহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নাট্যকর্মীদের আনন্দ সম্মিলনীর জন্য নৌবিহারের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নৌবিহার। আয়োজকদের মতে, দেশের অসংখ্য নাট্যকর্মী দিনব্যাপী আনন্দভ্রমণে অংশ নেবেন। এতে নাট্যকর্মীদের মধ্যে এক মেলবন্ধন তৈরি হবে।নৌবিহার আয়োজনকে সফল করার জন্য কামাল বায়েজীদকে আহ্বায়ক ও রফিকউল্লাহ সেলিমকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।