নাট্যকলা বিভাগের উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা স্নাতক (সমাপনী) শিক্ষার্থীদের নির্দেশিত নাট্যোৎসব ‘সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ’ শেষ হলো গতকাল বুধবার। নাটমণ্ডলে আয়োজিত আট দিনের এই উৎসবে চার্লস এল মি জুনিয়র, হ্যারল্ড পিন্টার, ডব্লিউ বি ইয়েটস, স্যামুয়েল বেকেট, ইউকিও মিশিমা, রিচ স্মোলেন, ইউজিন ও’নিল, এড বুলিনস, জাঁ পল সার্ত্রে, ইউজিন আয়োনেস্কো ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নাটকের অনুবাদ নিয়ে কাজ করেছেন স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীরা। আর নাটকগুলোতে অভিনয় করেছেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। উৎসবে ১৫টি নাটক মঞ্চস্থ হয়।উৎসবের অন্যতম দর্শক, সংস্কৃতিসেবী বিপ্লব বালা বললেন, ‘এখানে যে নাটকগুলো দেখতে পারছি, তা কিন্তু আমাদের মঞ্চগুলোতে সব সময় পাওয়া যায় না। বিদেশি অনেক ভালো নাটক এই কদিনে উপভোগ করেছি।’উৎসবের নাটকগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাফিল শাহীন বলেন, ‘এই নাটকগুলো এখনো নিরীক্ষার পর্যায়ে আছে। উৎসব শেষে নাটকগুলোকে আরও পরিপাটি করে দেশের বিভিন্ন জেলার মঞ্চে প্রদর্শন করার পরিকল্পনা আছে। পাশাপাশি নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আরেকটি উৎসব করব।’শাহীন আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তাদের ভাবনার কতটা ইতিবাচক প্রকাশ ঘটাতে পারছে, তা নিরীক্ষার একটা ভালো সুযোগ এই উৎসব।’এ ধরনের উৎসবের নাটকগুলো পরে আর দেখা যায় না। এ ব্যাপারে শাহীন বলেন, ‘এখন থেকে সমসাময়িক নানা ঘটনা, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের এই নাটকগুলোর প্রদর্শনী হবে।’