নাট্যকার ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

চলচ্চিত্রের নায়ক ফেরদৌস এবার নাটক লিখেছেন ছোট পর্দার জন্য। তাও আবার দুটি নাটক। প্রথমটি দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা আর দ্বিতীয়টি চ্যানেল আই লাইভ। দুটিই প্রচারিত হবে ঈদে। দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা পরিচালনা করছেন আবির খান, শাহনেওয়াজ কাকলী করবেন চ্যানেল আই লাইভ।
ফেরদৌস জানান, দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা নাটকটি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস থেকে তৈরি হচ্ছে। অভিনয় করছেন রিয়াজ, নিপুণ ও তৌফিক। এখন নাটকটির শুটিং হচ্ছে। প্রচারিত হবে বাংলাভিশনে। একই প্রতিষ্ঠান থেকে চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে স্বপ্ন স্বপ্ন খেলা। পরিচালক পার্থ সরকার। এই নাটকের শিল্পীরা হলেন তিশা, নিরব ও তৌফিক। চ্যানেল আই লাইভ তৈরি করবে চ্যানেল আই।
ফেরদৌস বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি। লেখালেখির টুকটাক অভ্যাস তো সবসময়ই ছিল। কোনো গল্পের ভাবনা মাথায় এলে চেষ্টা করি তা লিখে রাখতে। দ্বিধা দ্বন্দ্ব ও ভালোবাসা নাটকটি লিখেছি আন্তন চেখভের একটি গল্পের ছায়া অবলম্বনে।’